আদালত প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভযেস টোয়েন্টিফোর মিডিয়া :
হাইকোর্ট, এর আগে ২৯ এপ্রিল এই মামলায় আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুই মামলায় দণ্ডিত মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে।
এর আগে ২৯ এপ্রিল এই মামলায় আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার (৮ মে) দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসান রাজিব প্রধান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।
আইনজীবী হাসান রাজিব প্রধান জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত জামিন দিয়েছেন।
কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
















