বিনোদন ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম :
জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন বছরের পুরো সময়। তার সঙ্গে স্টেজে যে কজন মিউজিশিয়ান কাজ করেন তাদের মধ্যে মেহেদী হাসান শাকিবের সঙ্গেই কেটেছে দেড় যুগেরও বেশি সময়। এ দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে পেরে বেশ আনন্দিত শাকিব।
তার প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আমার শোবিষয়ক সবকিছু তিনিই সামলান। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করছি। খুব ভালো বাজান তিনি। মোট কথা দলের সবাইকে তিনি এক সুতায় গেঁথে রেখেছেন।’
















