অভি পাল(চট্টগ্রাম প্রতিনিধি ) / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ কর্তৃক নানাবিধ কর্মসূচী উদযাপন।
সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল এবং সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী শিক্ষা,শান্তি ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ ও বাঙ্গালির গৌরবগাঁথা ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করে ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
এছাড়াও ছাত্র সংসদে আয়োজিত ‘প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে বঙ্গবন্ধুই ধ্রুবসত্য’ শীর্ষক আলোচনা সভার সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী ও সভাপতিত্ব করেন সভাপতি ফখরুল ইসলাম রুবেল। এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ দৃপ্ত কন্ঠে ব্যক্ত করেন শতবর্ষে শেখ মুজিব শতকোটি বাঙালির প্রজন্ম জুড়ে অহংকার।
এছাড়াও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। সর্বশেষ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পালিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাহিদ পাটোয়ারী মুন্না, তৌহিদুল হক মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্টু সেন, সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল সায়েম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহমুদুল ইসলাম সাব্বির, আপ্যায়ন সম্পাদক আবু বকর নয়ন, সহ সম্পাদক আবিদ ভূঁইয়া প্রমুখ।।
















