সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ইউসেফ বাংলাদেশ এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে ইউসেফ বাংলাদেশ এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ইউসেফ বাংলাদেশ এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। মঙ্গলবার (১৪ মে) সকালে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপযুক্ত কর্মসংস্থানের জন্য প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণে ৫০ বছরে ইউসেপ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তফা। আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ও ইউসেফ বাংলাদেশের নির্বাহী কমিটির মেম্বার প্রফেসর তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক, সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আব্দুল করীম (পিএইচডি), ইউসেফ বাংলাদেশ চেয়ারপার্সনের উপদেষ্টা নিয়ামুল ইসলাম ফাতেমী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল মান্নান।

এ সময় নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন রংপুরের উদ্যোক্তা বেঙ্গল গ্রুপ এন্ড কোম্পানীর চেয়ারম্যান মোস্তাফা সেলিম বেঙ্গল, সুমি গ্রুপের নির্বাহী পরিচালক তৌহিদ হোসেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামসুর রহমান কোয়েল। এছাড়াও চাকুরি প্রদানকারী বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রংপুর অঞ্চলের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীর সামনে শেষ হয়ে মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM