সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির সদস্য হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির সদস্য হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিমকোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ও পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। এছাড়াও নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

সভায় বার কাউন্সিলের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ সার্বিক একটা পর্যালোচনা/নিরীক্ষণ কমিটি হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, রাগীব রউফ চৌধুরী, শিশির মনিরসহ কয়েকজনকে উক্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সভায় আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত ১০ প্রার্থীর কেউই উপস্থিত ছিলেন না।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM