সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • বিচার বিভাগ সংস্কারে কমিশন সদস্যদের নিজ নিজ এজেন্ডার তালিকা পরবর্তী মিটিং উপস্থাপনের সিন্ধান্ত

বিচার বিভাগ সংস্কারে কমিশন সদস্যদের নিজ নিজ এজেন্ডার তালিকা পরবর্তী মিটিং উপস্থাপনের সিন্ধান্ত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রথম বৈঠক করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বৈঠকে বিচার বিভাগ সংস্কারে শুরুতে এজেন্ডা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার কমিশনের প্রধানসহ সদস্যরা নিজ নিজ পক্ষ থেকে এজেন্ডার একটি তালিকা প্রণয়ন করবেন। ওই তালিকা ধরে পরবর্তী বৈঠকে আলোচনা করে এজেন্ডা চূড়ান্ত করা হবে বলে একাধিক সদস্য এ তথ্য জানান।

রোববার (৬ অক্টোবর) সকালে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য হাইকোর্টের সাবেক বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাসদার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসেন শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপন)। মঙ্গলবার (৮ অক্টোবর) কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর আট সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে এ কমিশন গঠন করা হয়। সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে বলা হয়েছে কমিশনকে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM