সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • পার্বত্য এলাকার মানুষের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে

পার্বত্য এলাকার মানুষের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

বান্দরবান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকার মানুষ নিজেদের সমস্যার কথা গুছিয়ে বলতে জানে না। তাই এ এলাকার সহজ সরল মানুষের সমস্যা অনুভব করে তা দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
উপদেষ্টা আজ বান্দরবান সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সরকারি সুযোগ-সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে।

এর আগে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিককের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, সারাদেশের মতো পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে সরকার কাজ করছে। তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবি ভূমি কমিশনকে কার্যকর করা। এ লক্ষ্যে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশন নিয়োগের কাজ চলছে। 
এছাড়া, উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স উদ্বোধন করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলাপ্রশাসক মো. আবু তালেব, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল উদ্দিন, র্পাবত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM