সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে ধর্ম উপদেষ্টার আহ্বান

মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে ধর্ম উপদেষ্টার আহ্বান

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

চট্টগ্রাম, ১৩ পৌষ ২৮ ডিসেম্বর ২০২৪ খৃ. –

মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো অভিলাষ আমার নেই। জনগণের সেবা করাই একমাত্র লক্ষ্য। সুদীর্ঘ কর্মজীবন শেষ করেছি। এখন জীবনের বাকি সময়টুকু মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই। তিনি সাতকানিয়া উপজেলাবাসীর কল্যাণে সম্ভাব্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব, অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক ইউ.এ. খান, আস-সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর সিরাজ, আন-নাদিল ইমদাদী আল-ইসলামীর প্রতিনিধি মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী ৫টি সংগঠনের সহায়তায় ১ হাজার ৬০০ জন শীতার্ত গরিব-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা।

এর আগে ধর্ম উপদেষ্টা একই উপজেলার মাদরাসা-ই-আবু হুরাইরা (রা.) মাঠে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ১ হাজার ৩০০ জন গরিব-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। সেখানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী-সহ মাদার্শা যুব উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM