জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের আয়োজনে গ্রাহকদের সেবা বৃদ্ধির লক্ষ্যে রংপুর ডিজিটাল বুথ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ১১টায় নগরীর পায়রা চত্বর সেন্ট্রাল রোডস্থ পেপার প্যালেস টাওয়ার (চতুর্থ তলা) পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের রংপুর ডিজিটাল বুথ সেবা কার্যক্রমের চালু অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃ আজহার উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চল প্রধান ও ডিজিএম মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো: আব্দুর রাজ্জাক, আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসাসক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হাকিম মোঃ দবির উদ্দিন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রাকিবুল হাসান রাকিব, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের রংপুরসহ ‘রংপুর ডিজিটাল বুথ’ এর ইনচার্জ মো: মিনহাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।
অনষ্ঠানে প্রধান অতিথি জানান, পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতোমধ্যে গ্রাহকদের আস্থার প্রতিকে পরিনত হয়েছে। পূবালী ব্যাংক সিকিউরিটিজ বৃহৎ পরিসরে পেইড আপ ক্যাপিটাল , বড় আকারের বিনিয়োগ সক্ষমতাও তৈরি করেছে। এখানকার শক্তিশালী গবেষক দল গ্রাহকদের স্বার্থে কাজ করে চলেছে । তিনি আরও জানান, মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন , আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডাডিং ইন্সট্রাকশন পরিপালন , বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদান, ট্রেজারি বন্ডে বিনিয়োগ সহযোগিতা সহ নানা সুবিধা পাবেন রংপুর ডিজিটাল বুথের গ্রাহকরা।
















