সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে স্মার্ট লিভিং নার্সিং কলেজের রেজাল্ট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে স্মার্ট লিভিং নার্সিং কলেজের রেজাল্ট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে স্মার্ট লিভিং নার্সিং কলেজের রেজাল্ট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিএসসি ইন নার্সিং (বেসিক) ৩য় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ফলাফলের দিক থেকে নার্সিং পরীক্ষায় এবার রংপুর বিভাগে ২য় এবং রংপুর জেলায় ১ম, সেরা ফলাফল অর্জন করেছে স্মার্ট লিভিং নার্সিং কলেজ।

কলেজটিতে এবার পাশের হার ৭১.৪২%। প্রতিবারের মতো এবারও ফল নিয়ে উচ্ছ্বসিত স্মার্ট লিভিং নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল (২১ জানুয়ারী) মঙ্গলবার দুপুরে নগরীর মেডিকেল মোড় পাকার মাথায় এলাকায় অবস্থিত স্মার্ট লিভিং নার্সিং কলেজে রেজাল্ট পর্যালোচনা সভা অনুষ্ঠানে স্মার্ট লিভিং নার্সিং কলেজের অধ্যক্ষ ডা: খালেদা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমামুন আক্তারুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন স্মাট লিভিং নার্সিং কলেজের পরিচালক শিল্পি,

প্রশাসনিক কর্মকর্তা এম সুজা চৌধুরী, নার্সিং ইনস্ট্রাক্টর সাখাওয়াত হোসেন, সাংবাদিক আবেদুল হাফিজ , মোশাররফ হোসেন রাজু, এসএম পিয়াল, সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আলমামুন আক্তারুজ্জামান বলেন, বরাবরের মতো এবারও ফলাফলে শীর্ষ স্থান ধরে রাখতে পারায় আমরা ভীষণ আনন্দিত। সেইসাথে সুনামের সাথে ভালো রেজাল্ট করা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতও কামনা করেন তিনি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM