সর্বশেষ
সর্বশেষ
  • ব্যবসা
  • শিল্প ও সরবরাহে সহযোগিতা জোরদারকরণে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিল্প ও সরবরাহে সহযোগিতা জোরদারকরণে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিল্প ও সরবরাহে সহযোগিতা জোরদারকরণে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ১৯ জ্যৈষ্ঠ (২ জুন) ২০২৫ খৃ. –
বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের ১৫তম সভায় শিল্প ও সরবরাহে সহযোগিতা জোরদারকরণে বাংলাদেশ ও চীনের মধ্যে গতকাল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে চীনের বাণিজ্য মন্ত্রী Wang Wentao সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সভায় উভয়পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে একটি নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত করার জন্য সর্বোচ্চ প্রতিশ্রুতি ব্যক্ত করে। গত মার্চ মাসে চীন সফরকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে আলোচনায় নিরবিচ্ছিন্ন বাণিজ্য প্রচার, সুষম উন্নয়ন অর্জন, শিল্প ও সরবরাহে সহযোগিতা জোরদারকরণ, চলমান প্রকল্প ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধি বিভিন্ন চীনা সহায়তার শর্তাবলী যৌক্তিককরণ এবং পাট শিল্পের উন্নয়ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই উন্নত, ন্যায্য ও সুষম বাণিজ্য নীতিমালার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে যা বিশ্বজুড়ে বর্তমান অর্থনৈতিক ক্রান্তিকালে টেকসই উন্নয়নে সহায়তা করবে।

ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারকরণে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে। এছাড়া, আগামী ১৬তম জেইসি সভা পারস্পারিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM