সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • কৃষকের সুবিধার্থে কৃষি জমি সুরক্ষা আইন করতে চাই: কৃষি উপদেষ্টা 

কৃষকের সুবিধার্থে কৃষি জমি সুরক্ষা আইন করতে চাই: কৃষি উপদেষ্টা 

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

নারায়ণগঞ্জ, ৯ জুন, ২০২৫ খৃ. – কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে যেতে চাই। কৃষি জমি যেন বেহাত না হয়। 

জমি অধিগ্রহণে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশে সওজ জমি অধিগ্রহণ করলে তিনগুণ দাম দেয়। কিন্তু এলজিইডি সেটা করে না। এলজিইডির সড়ক থেকেও যেন জমির দাম মালিকরা পায় সেই চেষ্টা করছি।’ 

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এবার বোরো ধান ১৫ লাখ টন বেশি হয়েছে। আগামীতে চাল আমদানি করার প্রয়োজন নাও লাগতে পারে। আলুর উৎপাদন অনেক বেশী হয়েছে, সেই অনুপাতে কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না। এবার গমের উৎপাদন গতবারের চেয়ে বাড়লেও তা পর্যাপ্ত নয়। আদা এবং হলুদ চাষ হচ্ছে। হয়তো ভবিষ্যতে আদা ও হলুদ আমদানিও কমে আসবে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করার নির্ধারিত সময় ১৫ দিন এগিয়ে এনেছে যেন কৃষকদের ফসল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা করা যায়। তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি রোধ করা গেলে সব সমস্যা সমাধান সম্ভব। চেষ্টা করছি, কতটা সফল হবো জানিনা। আর খুব বেশিদিন থাকার জন্য তো আসিনি, তবে চেষ্টা করছি।’

এর আগে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি বারটান কার্যালয়ে পৌঁছে এখানকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আকতার।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM