জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর কর কমিশনারের সাথে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০টায় রংপুর কর কমিশনারের কার্যালয়ে সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের কর কমিশনার মোঃ মহিদুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ মোশারফ হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু, ভাইস প্রেসিডেন্ট মোঃ রুবায়েত হোসেন খান, পরিচালক মোঃ আখতারুজ্জামান মওলা, সালাহউদ্দিন মোস্তফা জামাল সুমন ও নাজমুল আলম নাজু।
আয়কর আইন, ২০২৩ বিষয়ে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে সেমিনার আয়োজনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচান করা হয়। পরে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে রংপুর অঞ্চলের কর কমিশনার মোঃ মহিদুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
















