সর্বশেষ
সর্বশেষ
  • টেক-স্টার্টআপ
  • ফয়েজ আহমদ তৈয়্যবের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফয়েজ আহমদ তৈয়্যবের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) ২০২৫ খৃ.
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে ফয়েজ আহমদ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্বারোপ করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধি, ডাটা গভর্নেন্স, ইলেকট্রনিক আইডি অথেন্টিকেশন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিস, ইন্টার অপারাবিলিটি, ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেম, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডার লিঞ্চ এবং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM