সর্বশেষ
সর্বশেষ
  • ভিউ
  • বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ প্রধান উপদেষ্টার

বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ প্রধান উপদেষ্টার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খৃ. – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো।

বাংলাদেশে হিন্দুদের ওপর কোন সহিংসতা হচ্ছে না। সহিংসতার অভিযোগ ভিত্তিহীন।’

সাংবাদিক মেহেদি হাসান এই সাক্ষাৎকার নেন। তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ার প্রসঙ্গও মনে করিয়ে দেওয়া হয়। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর গত বছর তাঁকে দেশের দায়িত্ব নিতে আহ্বান জানায় তারা।

অধ্যাপক ইউনূস বলেন, প্রথমে তিনি বিস্মিত হয়েছিলেন এবং দায়িত্ব নিতে চাননি। কিন্তু আন্দোলনকারীদের ত্যাগ দেখে মত বদলান। তাঁর ভাষায়, ‘আপনারা এত কিছু ত্যাগ করেছেন, তাই আমি আমার সিদ্ধান্ত বদলাচ্ছি।’

সাক্ষাৎকারে মেহেদি হাসান একাধিক প্রশ্ন তোলেন,

জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির আগে কেন হচ্ছে না?

মিয়ানমারের ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে সরকারের পরিকল্পনা কী?

শেখ হাসিনার আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি কীভাবে ব্যাখ্যা করেন?

সাক্ষাৎকারটি গতকাল সোমবার জেটিও প্রকাশ করেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM