সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • শহিদ শুভ’র কবর জিয়ারত করে পরিবারের জন্য সরকার আর্থিক সহায়তা দ্রুত প্রদানের নির্দেশ করেন উপদেষ্টা আদিলুর রহমান

শহিদ শুভ’র কবর জিয়ারত করে পরিবারের জন্য সরকার আর্থিক সহায়তা দ্রুত প্রদানের নির্দেশ করেন উপদেষ্টা আদিলুর রহমান

ঢাকা, ২০ অগ্রহায়ণ ( ৫ ডিসেম্বর) ২৯২৫ খৃ. – জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আজ চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত শেষে শহিদের পরিবারের খোঁজখবর নেন এবং শহিদ পরিবারের জন্য সরকার থেকে প্রদত্ত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শিল্প উপদেষ্টা শহিদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব  আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ শাহরিয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, শহিদ শাহরিয়ার শুভ গত বছর ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন এবং ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ বরণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM