সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ৩ দিনের সফরে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের

৩ দিনের সফরে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) তিন দিনের সফরে রংপুরে আসেন। গত (২৮ ডিসেম্বর) রোববার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয় সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. জাহেদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক, নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল হক, সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মো. ফারুক হোসেন মণ্ডল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা হীরাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রংপুরে পৌঁছে সন্ধ্যায় তিনি প্রথমে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে দর্শনা পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। বাদ মাগরিব নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM