সর্বশেষ
সর্বশেষ
  • ভিউ
  • বিজয় মিছিলে ‘না’, জুম্মার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

বিজয় মিছিলে ‘না’, জুম্মার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ. –
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। এ পরিস্থিতিতে দলের চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি কোনো ধরনের বিজয় মিছিল বা সভা-সমাবেশ করতেও নিষেধ করেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

কর্মসূচির বিষয়ে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বাদ জুমা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোথাও কোনো বিজয় মিছিল ও সভাুসমাবেশ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৬টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে ভোট গণনা শেষে ২৩৪টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দেড় শতাধিক আসনে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM