সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • লায়ন্স স্কুল এন্ড কলেজের মহান স্বাধীনতা দিবস উদযাপন

লায়ন্স স্কুল এন্ড কলেজের মহান স্বাধীনতা দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর আয়োজনে ২৬ মার্চ, ২০২৬ খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুাষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ,

লায়ন্স ক্লাব অব রংপুরের প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন ও লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর গভর্নিং বডির সদস্য লায়ন মোঃ শাহীন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক একেএম বানিউল আদম বাবু এমজেএফ, পরিচালক লায়ন আলহাজ¦ আব্দুল হালিম বুলু, এলসিআইএফ ও চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা স্মৃতি, পরিচালক লায়ন খন্দকার মাহমুদ এলাহী বিপ্লব, পরিচালক লায়ন এ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ, লিও এ্যাডভাইজার অনিন্দ্য আউয়াল, উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মোঃ আখতারুজ্জামান দুলু, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য,

গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ আরমান হোসেন।এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান। অনুষ্ঠানটি আহ্বায়ক ছিলেন বকুল কুমার রায় । মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে শহিদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM