সর্বশেষ
সর্বশেষ

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএএমএফ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ খৃ. – আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, তারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদকালে দেশটিকে সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফ বসন্তকালীন সভার সাইডলাইনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে আইএমএফের দুটি বৈঠকে এ কথা জানানো হয়।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বৈঠকটি সকালে আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন এবং তার দলের সঙ্গে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটি বিকেলে আইএমএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক ও তার দলের সঙ্গে হয়।

উভয় বৈঠকই ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় অর্থমন্ত্রী বর্তমান সরকারের শাসনব্যবস্থা এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।

আলোচনায় রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হলেও কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে উভয় পক্ষ স্বীকার করেছে।

অর্থমন্ত্রী জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও পারস্পরিক আলোচনা ও সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে দুই পক্ষই একমত হয়েছে।

এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানিয়েছে, কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ‘আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে’- এমন খবর সম্পূর্ণ অসত্য। সুত্র. বাসস//

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM