সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • ১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী

১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঝিনাইদহ, ২৭ মে, ২০২৬ খৃ. – আগামী ১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘আমি বলেছিলাম এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। আপনারা দেখেছেন, আমরা এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই চার্জশিট দাখিল করেছি।

আমরা রামিসা হত্যাকাণ্ডের বিচারের এই প্রক্রিয়াকে ন্যায়বিচারের মানদণ্ডে যেমন স্বচ্ছতা রাখতে চেয়েছি, ঠিক একইভাবে চেয়েছি এ ধরনের অপরাধীদের সামনে একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে। সরকার এ বিষয়ে নিরলসভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে ১ জুনই রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে।’

ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় সংগঠন ‘মেধা ও মনন মঞ্চ’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আজ এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ফাঁসির আসামিদের পেপার বুক তৈরির দীর্ঘসূত্রিতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যেই আমি প্রধান বিচারপতির সাথে কথা বলেছি এবং ফাঁসির আসামিদের বিষয়ে তাদের শাস্তি ও বিচার এবং তাদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমি ঠিক ততটাই পদক্ষেপ নেব। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরেন। ঠিক রামিসার মতো মাগুরার আছিয়াসহ যতগুলো ফাঁসির আসামি কারাগারে আছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের মামলার নিষ্পত্তি করব।’

মেধা ও মনন মঞ্চ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এটাকে আমরা রাজনৈতিক মঞ্চ হিসেবে দেখতে চাই না। আমি চাই আপনাদের এই সংগঠনটি, এই মঞ্চটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে, এই সোসাইটির ওয়াচডগ হিসেবে থাকুক।

মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ তুর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. এ কে এম মতিনুর রহমান, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর সাহা বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শৈলকুপা থেকে ২০২৫ ও ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM