জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন এবং কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে নগরীতে কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের আয়োজনে ও ”স্কাই লন হোটেল” আরকে রোড ইসলামবাগ এর ব্যাবস্থাপনায় আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি মোঃ মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের নবাগত সভাপতি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও নবাগত সাধারণ সম্পাদক রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খানকে ফুলদিয়ে সংবর্ধনা জানান কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি মোঃ মঞ্জুর আহমেদ আজাদ ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা। এ সময় সকল খেলোয়ারগন উপস্থিত ছিলেন।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-28_04-47-43-323.jpg)




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-27_20-23-31-272.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-27_20-20-57-732.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-27_20-08-08-373.jpg)





