সর্বশেষ
সর্বশেষ

রংপুর মহানগর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার আয়োজনে ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় । মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামন থেকে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মহানগর যুবদলের আহবায়ক মোঃ নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন। আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জহির আলম নয়ন, সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন, মহানগর ছাত্র দলের সদস্য সচিব রবিউল ইসলাম ররি । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য ডাঃ নিখিলেন্দ্র গুহ রায়, যুবদল নেতা মুরাদ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া রংপুর মহানগর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহন করেন রংপুর মহানগর যুবদলের আওতাধীন ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]