সর্বশেষ
সর্বশেষ

রংপুর জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জালাল উদ্দীন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি: ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামন থেকে রংপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।

যুবদলের রেলিতে রংপুর জেলা বিএনপির সভাপতি মোঃ নাজমুল আলম নাজুর সভাপতিত্বে অংশ গ্রহন করেন রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, রংপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি রাকিব হাসান, সহ সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ জিল্লুর রহমান জেমস, যুগ্ম সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও শ্রী বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ। র‌্যালি শেষে দলিয় কার্যালয়ের সামনে রংপুর জেলা যুবদলের আয়োজনে স্বোচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন।

এছাড়া রংপুর জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশ গ্রহন করেন রংপুর জেলা যুবদলের আওতাধীন ৮ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]