সর্বশেষ
সর্বশেষ

জনাব আলী হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আলী হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে পদোন্নতি দেয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আলী হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মণ্ডলকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পদায়ন করা হয়েছিল। এখন সেই পদায়নের আদেশটি প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে সবুর মণ্ডলের সচিব পদে পদোন্নতির আদেশ গত ৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থেকে তার বর্তমান দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]