সর্বশেষ
সর্বশেষ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। একই সঙ্গে তাঁকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খায়রুল আলম সেখ সদ্য বদলি হওয়া সমাজকল্যাণসচিব মো. জাহাঙগীর আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাহাঙগীর আলম স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]