সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • কোরবানির মাংস পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা

কোরবানির মাংস পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ঈদের আনন্দকে অসহায় দুস্থ শিশুদের মাঝে ভাগাভাগি করতে প্রায় ২০৫০ টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতারণ করেছে দাতা সংস্থা ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ)। মাংস হাতে পেয়ে হাসি ফুটেছে এই সকল সুবিধা বঞ্চিত শিশুদের মুখে।

গত (১৮ জুন) ২ দিন ব্যাপী এফওএইচ এর প্রদানকৃত কোরবানির মাংস বিতরণ করা হয় রংপুর ও সৈয়দপুর উপজেলার হিড পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,ও কর্মচারীদের মাঝে। এই কর্মসূচিতে ৩৫টি গরু ও ৩৫ টি ছাগল সুষ্ঠভাবে বিতরণ করা হয়। এছাড়াও ঢাকায় ৩ টি গরু কোরবানি দেয়া হয়৷

উপকারভোগীরা কোরবানির মাংস পেয়ে উচ্ছ্বসিত। তারা দাতা সংস্থা এফওএইচ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এসময় রংপুরে উপস্থিত ছিলেন এফওএইচ এর স্থানীয় প্রতিনিধি আব্দুল লতিফ, হিডের পক্ষ থেকে এম এ বারী,সাংবাদিক মিরু সরকারসহ হিডের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সৈয়দপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এফওএইচ এর কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল, সাংবাদিক মিজানুর রহমান মিলন, আরমান আলী, নজরুল ইসলাম, অবাইদুর রহমান, শামীম আজাদ প্রমূখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM