সর্বশেষ
সর্বশেষ

রংপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

”অন্তর্ভূক্তি মুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মানে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যবে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে রংপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি , আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কুতিক গান পরিবেশ অনুষ্ঠিত হয় ।

গতকাল (৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক (উপ সচিব) মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন সহ রংপুর জেলা পুলিশের কর্মকর্তা।

আরও উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী মাসুদ রানা, কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক তুষার কান্তি দাস, সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম। রংপুরের ৮টি উপজেলার ১২ টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের ১২ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]