সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান, বিশিষ্ট সংগঠক, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব  সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের দ্বারা লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আরপিইউজে।

আরপিইউজের সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বিভাগীয় কাস্টমস অফিসের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ক ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রশ্ন করতে গেলে সংশ্লিষ্ট কাস্টমস কমিশনার সাংবাদিক সালেকুজ্জামান সালেকের প্রতি অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করেন এবং তাকে লাঞ্ছিত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের আচরণ শুধু ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।

এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা বরদাশত করা হবে না। প্রয়োজনে সাংবাদিক সমাজ পেশাগত মর্যাদা রক্ষায় পরবর্তী কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM