জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জাতীয় শ্রমিক দল রংপুর বিভাগীয় ও মহানগর শাখার আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএপির দলীয় কার্যলয়ে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন নবী ডন।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক দল রংপুর মহানগর শাখার শ্রমিক নেতা মোঃ জসিমের সভাপতিত্বে ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর পরিচালনা বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল খালেক, রংপুর মহানগর বিএনপির সদস্য মোঃ সুলতান আলম বুলবুল, রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব মোঃ শাহ নেওয়াজ লাবু।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক নেতা মোঃ রাজু আহমেদ, মোঃ এমদাদুল হক, মোঃ জাহাঙ্গীর, মোঃ সফি, মোঃ সুজন, মোঃ লুৎফর, মোঃ সাজ্জাদ চৌধুরী, মোঃ আওলাদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















