সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ীর ওপর হামলায় মানববন্ধন

জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ীর ওপর হামলায় মানববন্ধন

জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ীর ওপর হামলায় মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। শনিবার দুপুরে জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের সামনে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মার্কেটের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, ব্যবসায়ী নেতা মোজাম্মেল হক লিটন, ইরফান হোসেন সুমন।

মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন- গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সিটি বাজারের সামন থেকে রাস্তা পারাপারের সময় এক মোটরসাইকেল চালক জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ী সবুজ হোসেনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। এনিয়ে মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা আরোহীদের সবুজ হোসেনের কথা কাটাকাটি হয়। এসময় মোটরসাইকেল চালক ও তার লোকেরা ব্যবসায়ী সবুজ হোসেনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়েছে। এ ঘটনায় আপোষ মীমাংসার জন্য মোটরসাইকেল চালক ও তার লোকজন প্রস্তাব করলে পরের দিন ১৭ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মার্কেটে আসেন ওই মোটরসাইকেল চালক। আলোচনার এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা থেকে উত্তেজিত হয়ে তারা সবুজ হোসেন ও তার ছোট ভাই দ্বীন ইসলামকে মারধর করে এবং দোকানে হামলা চালিয়ে মালামাল নষ্ট করার চেষ্টা করে। পরে তারা সংঘবদ্ধভাবে খুনের ভয়ভীতি হুমকি প্রদান করে চলে যান। এঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ব্যবসায়ী সবুজ হোসেন। রংপুর মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন। তারা সুষ্ঠু তদস্তসহ ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখতে আহবান জানান প্রশাসনের প্রতি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM