জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৭ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বর্ণাঢ্য বের করা হয়।
র্যালিতে অংশ গ্রহন করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর ৩ আসনের এমপি প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক মোঃ সহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন,
আহবায়ক কমিটির সদস্য সুলতান আলম বুলবুল, মোঃ সালেকুজ্জামান সালেক, নিখিলেন্দ সংকর গুহ রায়, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
















