সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) ২০২৫ খৃ. –
ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে mv THAI BINH 01 জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭ শত মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
ইতোমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে।
















