সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা বিএনপি নেতা লিটন পারভেজের উদ্যোগে ফ্রি গণসুন্নতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত

রংপুর জেলা বিএনপি নেতা লিটন পারভেজের উদ্যোগে ফ্রি গণসুন্নতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক রাজবন্দী মো. লিটন পারভেজের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় মরহুম ছোট মুসলিম (সাবেক কমিশনার)-এর স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ১০ম ফ্রি গণ সুন্নতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) জুম্মাপাড়াস্থ করিমিয়া মাদ্রাসা-সংলগ্ন কাউন্সিল কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দরিদ্র পরিবারের প্রায় শতাধিক শিশুর সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে সকাল সাড়ে ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ মো. শামসুজ্জামান সামু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক রাজবন্দী মো. লিটন পারভেজ। কর্মসূচিতে সুন্নতে খাতনা সম্পন্ন হওয়া প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদ রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন বিটু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী, দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলাম (রাশেদ), শিক্ষক মজিনুর রহমান মানিক, মো. আলমগীর বাদশা বাবলু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM