সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে কাউন্সিলর কর্তৃক বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন

রংপুরে কাউন্সিলর কর্তৃক বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের ২ নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন । গতকাল রবিবার দুপুরে স্থানীয় সূমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোছাঃ রিনা বেগম। তিনি বলেন, আমি রসিক ২নং ওয়ার্ডের পুর্ব গোয়ালু পাড়ার, হাজিরহাট মেট্রোঃ থানার বাসিন্দা। গত ০৭-০৫-২০২৩ ইং তারিখ মুদি খানার দোকানের বাকি নিয়ে আমার মা রনজিনার সাথে বড় বোন রিক্তার কথা কাটাকাটির জেরে আমার বোন ০২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরোয়ার মির্জাকে নালিশ করেন। মির্জা সাহেব হাতে লাঠি নিয়ে আমার বাড়ির সামনে এসে আমার মাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। আমি ও মা গালিগালাজের কারণ জানতে চাইলে তার হাতের লাঠি দ্বারা আমাকে এলোপাতারি মারডাং করতে থাকে এতে করে আমার বিভিন্ন স্থানে জখম হয়, এমতাবস্থায় আমার মাথায় আঘাত করলে আমি আর কিছু বলতে পারি না, সে সময় আমার মাসহ এলাকাবাসী আমাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসার একপর্যায়ে আমি বাদি হয়ে থানায় মামলা করতে চাইলে তাদের পরামর্শে গত ১৫-০৫-২০২৩ ইং তারিখে কোটে মামলা করি যার মামলা নং সিআর-৩৪/২০২৩। মামলার পর আসামীগণ মামলা তুলার জন্য আমাকেসহ আমার পরিবারকে চাপ প্রয়োগ করছে। এমতাবস্থায় কাউন্সিলরের নেতৃত্বে দুলাল মিয়া, মহসিন, মুকুল, ইমরানসহ কয়েকজন গত ২৭-০৬-২০২৩ ইং তারিখ রাতে কুড়াল, বেকি, ছোড়াসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। সে সময় তারা বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাত করে। বাড়িতে থাকা সিসি ক্যামেরা ভাংচুর করলেও তাদের মুখুশ সিসি ক্যামেরায় সংগৃহিত আছে।

এ সময় কাউন্সিলরের নেতৃত্বে তারা তিনটি টিনসেড রুম ও ৫টি আধা পাকা বসত ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে এবং বাসার সামনে থাকা ঢাকা মেট্রো:-চ-৫৪১০০৬ নোয়া মাইক্রোবাস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় যা সিসি ফুটেজে সংরক্ষণ আছে। পরে ৯৯৯ এ ফোন করা হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আসামীরা এরপরও হুমকি দিয়ে চলে যায়। এরপর হতে আমার পরিবার নিরাপত্তাহীণতায় ভূগছে। কাউন্সিলর গংদের ভয়ে বাসায় থাকতে পারছিনা। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায় বিচার কামনা করছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM