সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিক সম্মেলন

রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিক সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে জেলা পর্যায়ের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে এ সম্মেলনের আয়োজন করেন সিভিল সার্জন কার্যালয়, । সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা। তিনি জানান, আগামী ২৮ জুন (রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, রংপুর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৯ হাজার ২৫৯ জন। ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা ১৬৩ জন। এদের প্রত্যেককে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৫২৬ জন। এ বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার মোট ১ হাজার ৮৩২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবী।

পাশাপাশি তদারকি ও ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন ৪৫৬ জন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির ২২৮ জন তদারককারী। সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা হ্রাস এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি নির্ধারিত দিনে জেলার সকল অভিভাবককে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে ছিলেন। পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক শিহাব উদ্দিন, সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।” স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং সফল বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM