জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫’শ পিস ভারতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক কারবারী বাদশা আলমকে গ্রেফতার করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, বৃহস্পতিবার রাতে নগরীর হারাগাছ চিলমন পূর্ব পাড়া এলাকায় বাদশা’র বাড়িতে অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা মূল্যের এ মাদক উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা জানায়, ভারত থেকে এ মাদক সংগ্রহ করে বাড়িতে বিক্রির উদ্দেশ্য মজুদ করা হয়েছিল। এ মাদকের সিন্ডিকেটকে গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছে পুলিশ।
















