জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে মঙ্গলদীপ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গর্র্ভবতী মা ও শিশু পুষ্টি, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, এবং প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে মায়ের হাসি প্রকল্পের স্বাস্থ্যকর্মিদের স্বাস্থ্য বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় নগরীর দর্শনা মোড় কার্যালয়ে আলোচনা সভায় মঙ্গলদীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ডাঃ জিকরুল ইসলাম,
ডাঃ জ্যোতিময় রায়, সমাজ সেবক মোঃ বজলুর রশিদ সরকার, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, ব্যাংকার অহিদুল ইসলাম, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া রংপুর এর নির্বাহী পরিচালক মোঃ চান মিঞা, সমাজ সেবক মোঃ নুরুন নবী মিঞা, মোঃ আব্দুর রাজ্জাক রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সকল প্রশিক্ষণ কর্মিগন উপস্থিত ছিলেন।















