সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাক এর মানববন্ধন

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাক এর মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাক এর মানববন্ধন গতকাল রবিবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। আজ সকাল সারে ১০টায় রংপুরের প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এবারের পরিবেশ দিবসে মূল প্রতিপাদ্য করা হয়েছে “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” ।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সনাকের আহবানে নগরের বিভিন্ন বয়সী নাগরিকগণ সম্পৃক্ত হয়ে এ দাবীতে সংহতি প্রকাশ করেন। এ সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য এর সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর মো: শাহ আলম, স্বর্ণনারী এসোসিয়েশন এর সভাপতি মঞ্জুরী সাহা, জনস্বাস্থ্য অধিকার আন্দোলন বাংলাদেশ এর আহবায়ক ও দুপ্রক-এর সাধারণ সম্মাদক মো. বেলাল আহমেদ, টিআইবি’র রংপুর ক্লাস্টারের কোঅর্ডিনেটর কমল কৃঞ্চ সাহা, তরুন প্রতিনিধি ইয়েস দলনেতা বিক্রম কুমার শর্মা প্রমুখ। ইয়েস সদস্য তাসলিমা আক্তার মিম-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা রংপুরের শ্যামাসুন্দরী খাল বাঁচানোর দাবি উত্থাপন করেন।

খাল রক্ষায় দখলমুক্ত, দূষণমুক্ত ও পূন:খনন করার তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর পাশাপাশি বৃহত্তর রংপুর অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায় তিস্তা নদীর প্রবাহ বৃদ্ধি, তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনায় পানি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধ, নগরীর সঠিক বর্জ্যব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে নীতিগতভাবে গুরুত্বারোপ, পরিবেশ রক্ষায় বিকল্প জ্বালানির ব্যবহার ও পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও টিআইবি’র ধারণাপত্র বিতরণ করা হয়। মানববন্ধন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য মো: জাহাঙ্গীর আলম, নাফিসা সুলতানা, এ জেড এম আনওয়ারুল ইসলাম রাজু প্রমুখ। উক্ত আয়োজনে সনাকের ইয়েস, এসিজি সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং অধিকার আদায়ে নিজ নিজ অবস্থানে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM