সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ভাতা বৃদ্ধির দাবীতে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি, অবস্থান ধর্মঘট

রংপুরে ভাতা বৃদ্ধির দাবীতে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি, অবস্থান ধর্মঘট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ভাতা বৃদ্ধির দাবীতে রংপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা। রবিবার (২২ ডিসেম্বর) সকালে ভাতা বৃদ্ধির এক দফা দাবীতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে। এরপর হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান ধর্মঘট কর্মসূচীতে চিকিৎসকরা জানান, বিএসএমএমইউ ও বিসিপিএসের অধীভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররাই মূলত হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

তাদের প্রাইভেট হাসপাতালে সেবা দেয়া নিয়ে বিধি নিষেধ থাকায় তারা ভাতার উপর নির্ভরশীল। তাই উর্ধ্বগতির বাজারে ২৫ হাজার টাকা ভাতা দিয়ে ট্রেইনি ডাক্তাররা লেখাপড়াসহ অন্যান্য খরচ মেটাতে পারছে না। অবিলম্বে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবী জানান তারা।

দ্রুত দাবী পূরণ করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, ডাঃ ফরহাদ আখতার, ডাঃ আব্দুল্লাহ আল রোহানী, ডাঃ মাহবুবুল হকসহ অন্যরা। এতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি একশ চিকিৎসক অংশ নেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM