জাালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ১ কেজি গাজা সহ একজন মহিলা মাদক কারবারী রিনা বেগম গ্রেফতার। গতকাল (২৫ মে) বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর বিভাগীয় স্টাফ সহকারী উপ পরদর্শক মোঃ আতাউর রহমানের নেতৃত্বে সিপাহ মোঃ জুলফিকার আলী ভুট্টু, সাজেদল ইসলাম সোহাগ, ইদ্রিস আলী, আশরাফুল ইসলাম হিমেল,
ষাহাব উদ্দিন, আখতারজ্জামান , ডিটল চন্দ্র, রুমাইয়া খাতুন এর সমন্বয়ে একটি বেইডিং পার্টি নিয়ে রংপুর জেলার হাজিরহাট আরপি.এমপি থানাধীন পুর্ব গোয়ালু এলাকায় মাদক কারবারী মোছাঃ রিনা বেগম (৪০), পিতা বাদশা মিয়া @ টাইগার, স্বামী মোঃ জাহিদুল ইসলাম এর বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ীর শয়নকক্ষে কাঠের আলমারীর নিচের ডয়ার হতে পলিথিনে মোড়ানো ১ কেজি গাজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারী মোছাঃ রিনা বেগম (৪০)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।
















