জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ১৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছেন রংপুর জেলা মদক দ্রব্য আধিদপ্তর। বুধবার (২৭ নভেম্বর) সকালে নগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস লক্ষণপাড়াস্থ মেসার্স মরিয়ম অটো মুড়ি ও চিড়ামিলের পূর্ব পার্শ্বে মহাসড়েকের উপর মিঠাপুকুর গামী যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশী করে পিছনের সিটেবসা যাত্রী মোঃ খয়রুজ্জামান (৫৫) কে আটক করে এবং এসময তার কাছে থাকা ১৩০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত মোঃ খয়রুজ্জামান (৫৫) মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের ০২নং ওয়ার্ডের মাঠেহাট এলাকার বাসিন্দা মৃত. খুজিয়ার রহমানে পুত্র। অভিযানে পরিচালনা করেন মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর জেলা পরিদর্শক এসএম এলতাস উদ্দিন, উপপরিদর্শক মোঃ সালাহ উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান, মোঃ ইমরান জাহান, সিপাই শাপলা রাণী সিংহ, মো: রিপন সর্দার ও মোঃ রেজাউল করিম হাসান। উক্ত আসামীর বিবুদ্ধে মাদকদ্রব্য আইনে তাজহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
















