জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । গতকাল (২৩ মার্চ) রবিবার বাদ আছর নগরীর মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু।
বিশেষ অতিথি ছিলেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আফতাব উদ্দিন, রংপুর মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিল্লর রহমান জেমস, রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সেলিম চৌধুরী, ডাঃ নিখিলেন্দ্র সংকর গুহরায়।
এ সময় উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী মোঃ আদম পেনন, সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার সফিকুল ইসলাম মিঠু, বিএনপি নেতা সাইফুল সরকার সম্পু, আবু আলী মিঠু, কোরবান শিকদার আপেল, একেএম হারুনুর রশিদ, হাসানুজ্জামান সরকার, বোয়দুর রহমান রতন, হামিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















