জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রংপুর জেলার ৬ টি সংসদীয় আসনের সকল ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। ব্যালট পেপার ও সিল প্রতিটি কেন্দ্রে নির্বাচনের দিন সকালে পাঠানো হবে। শনিবার (৬ জানুয়ারী) বেলা ১১ টা থেকে রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হচ্ছে এসব সরঞ্জাম। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজে নির্বাচনের সরঞ্জাম বুঝে নিচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, রংপুরের ছয়টি সংসদীয় আসনে এবার কেন্দ্র রয়েছে ৮৫৮টি। এরমধ্যে রংপুর জেলার অধীনে রয়েছে ৬৫৯টি এবং মেট্রোপলিটন এলাকায় ১৯৯টি।
এসব কেন্দ্রে নির্বাচনী এলাকার ৮৫৮টি কেন্দ্রের ৫ হাজার ১৭৬ টি কক্ষের জন্য এসব নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচনী কাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তারা গাড়িতে করে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রংপুর সদর ৩ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা মমিনুর আলম জানান, রংপুর সদর ৩ আসনের ১৭৫ টি কেন্দ্রে নির্বাচনী সকল সরঞ্জামন পাঠানো শুরু হয়েছে। নিরাপত্তার সাথে সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। ব্যালট পেপার ও সিল প্রতিটি কেন্দ্রে নির্বাচনের দিন সকালে পাঠানো হবে।
এসময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। উল্লেখ্য রংপুরের ৬ টি আসনের মোট ভোটার ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন। রংপুর-১ আসনে তিন লাখ ৩২ হাজার ২১৯ জন ভোটার, এর মধ্যে নারী ভোটার এক লাখ ৬৫হাজার ৩৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৬৭ হাজার ১৮২ জন। রংপুর-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৭ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭৭ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৮৫ জন। রংপুর-৩ আসনে মোট ভোটার চার লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এরমধ্যে নারী ভোটার দুই লাখ ৪৭ হাজার ২৯৪ জন, পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪৭২ জন।
রংপুর-৪ আসনে চার লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এরমধ্যে নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৪৯ জন। রংপুর-৫ আসনে চার লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এরমধ্যে নারী ভোটার দুই লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ ভোটার দুই লাখ ১৮ হাজার ৩৪৭ জন। রংপুর- ৬ আসনে মোট ভোটার তিন লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৬৫ হাজার ৪৯৮ জন, পুরুষ ভোটার এক লাখ ৬৪ হাজার ২৫২ জন।
















