সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। তাই জন-আকাঙ্ক্ষা পূরণে তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এই প্রত্যাশা পূরণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, যথাসময়ে পদোন্নতি পাওয়া সব কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য অধিকার। এটা না হলে তাদের কাজের স্পৃহা থাকে না। তাই, পদোন্নতির যোগ্যতা অর্জন সাপেক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে। 

তিনি গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. আবদুল জলিল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহসহ গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে তথ্য ও সম্প্রচার সচিব বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যক্রম পরিদর্শন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM