সর্বশেষ
সর্বশেষ
  • শিক্ষা
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৮ অক্টোবর ২০২৩ খৃ.

একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪ তম বৈঠক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালে বিনামূল্যে পুস্তক প্রণয়ন কার্যক্রম অগ্রগতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বই প্রদানের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।

বৈঠকে প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত ও গুণগত মান নিশ্চিতকরনে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM