জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টিচ কর্ম-পরিকল্পনা সভা (২০২৩-২৪) ও পুষ্টি বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রংপুর সদর উপজেলা পরিষদের হলরুমে রংপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও জানো প্রকল্পের সহযোগিতায় সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলি বেগম, ড. রবি সংকর, কেয়ার বাংলাদেশের আইসিটি কনসালটেন্ট মাহামুদা আক্তার, এপিএম মাসুদ রানা, জানু প্রকল্প ইসডিও উপজেলা ম্যানেজার রফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ ।
















