জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের কর অঞ্চল আয়োজনে
সেরা করদাতাদের সংবর্ধনা অনুষ্ঠান
বর্জন করেছেন রংপুরের সকলস্থরের
সাংবাদিকবৃন্দ। বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে চিকলী ওয়াটার পার্ক, রংপুর এর কনভেনশন হলে এঘটনা ঘটে। জানাগেছে রংপুর কর অঞ্চল বিভাগ জেলা ভিত্তিক সর্বোচ্চ এবং
দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮” অনুযায়ী ২২/২৩ কর বছরে কর অঞ্চল-রংপুর বিভাগ আয়োজন করে। ওই আয়োজনে উপস্থিতি সাংবাদিকগণের সাথে অসদাচরণ করে আয়োজকবৃন্দ । বিষয়টি রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা ও সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর দৃষ্টিতে পড়ে। পরে উনারা সকলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রোগ্রাম বর্জন করার সিদ্ধান্ত নেন।
এসময় উপস্থিত ছিলেন বিটিভি’র সাংবাদিক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সদস্য
সিনিয়র সাংবাদিক,রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম মিরু সরকার, কোষাধ্যক্ষ আহসান হাবিব মিলন, দপ্তর সম্পাদক জিএম জয়, প্রচার সম্পাদক বাবলুর রহমান বারী, সদস্য বর্নালী জামান বর্না, ইমরোজ ইমু,সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন,মাহিগন্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, ফোট জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক আফজাল, প্রচার সম্পাদক জালাল উদ্দীন
রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মেহেবুব পারভেজ সুমন।
















