সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সাহিত্য একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রংপুর সাহিত্য একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সাহিত্য একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন কবি ও ছড়াকার আঞ্চলিক ভাষায় রচিত ছড়া ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল পর্বের সূচনা করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. মাহফুজ উন নবী চৌধুরী ডন। রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি হাই হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (আরআরএফ) মো. আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম, রংপুর জেলা কালচারাল অফিসার কে. এম. আরিফুজ্জামান, ‘অঞ্জলিকা’ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ এবং তরুণ সংগঠক মো. জহির আলম নয়ন।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন— জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. মাহফুজ উন নবী চৌধুরী ডন, চিকিৎসা সেবায় ডা. মো. রেজাউল করিম, গণমাধ্যমে মমতাজ শিরীন ভরসা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শিক্ষাবিস্তারে সেরাফুল হোসেন হিমেল, শিকড়সন্ধানী লেখক রানা মাসুদ, সমাজসেবায় ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান আরিফ, সেরা সংগঠক জহির আলম নয়ন, কণ্ঠশিল্পী রওশন আরা সোহেলী এবং গল্পকার নাহিদা ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর সাহিত্য একাডেমির প্রধান উপদেষ্টা সাংবাদিক মাহাবুবুল ইসলাম, সহ-সভাপতি মতিয়ার রহমান, সরকার বাবলু, নাসরিন সরকারসহ একাডেমির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সমাপ্তিতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM