সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সিটি করপোরেশনে ৫টি বর্জ্য পরিবহন ভ্যান হস্তান্তর

রংপুর সিটি করপোরেশনে ৫টি বর্জ্য পরিবহন ভ্যান হস্তান্তর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকার বর্জ্য সংগ্রহ ও পরিবহন কার্যক্রম আরও গতিশীল করতে ৫টি বর্জ্য পরিবহন ভ্যান প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের অর্থায়ন ও ব্যবস্থাপনায় এসব বর্জ্য পরিবহন ভ্যান রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকিব হাসানের কাছে হস্তান্তর করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস আনুষ্ঠানিকভাবে ভ্যানগুলো হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা মো. নাঈম হাসান, সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, জোন বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মিজানুর রহমান মিজু, মাসুদ হাসান, শাহিনুর, স্বাস্থ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 

পুষ্টি ও ওয়াস বিষয়ক টেকনিক্যাল স্পেশালিস্ট পল্লব কান্তি রায়সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের এবং রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, এসব ভ্যান ব্যবহারের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ ও পরিবহন কার্যক্রম আরও কার্যকর ও দ্রুততর হবে। পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে ভ্যানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM